কৃষি কেন্দ্র খুললেই পাবেন ৭.৫ লাখ টাকা! জেনে নিন আবেদনের সহজ নিয়ম
বার্তা ডেস্কঃ
September 30, 202611:25 am
কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গেই লাফিয়ে বাড়ছে ট্রাক্টর, হার্ভেস্টার এবং সৌরচালিত পাম্পসেট মেরামতের চাহিদা। কিন্তু গ্রামাঞ্চলে এসব যন্ত্রপাতি সারানোর নির্ভরযোগ্য কেন্দ্রের অভাব এখনও প্রকট। এই সমস্যার স্থায়ী সমাধান এবং গ্রামীণ যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বড় উদ্যোগ নিল তামিলনাড়ু সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দফতর।
তাদের ‘কৃষি যন্ত্রপাতি ও সৌরচালিত পাম্পসেট মেরামত কেন্দ্র’ গড়ার নতুন প্রকল্পে মিলছে এক বিরাট সরকারি অর্থসাহায্য।
প্রকল্পের প্রধান আকর্ষণ ও ভর্তুকির পরিমাণ:
- ৫০% বিশাল ছাড়: একটি মেরামত কেন্দ্র গড়ে তোলার আনুমানিক ব্যয় ১৫ লক্ষ টাকা ধরা হয়েছে। এর মধ্যে সরকার সরাসরি ৫০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ৭.৫০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে।
- কম ঝুঁকিতে নিজস্ব ব্যবসা: সরকারি সাহায্যের ফলে খুব কম পুঁজিতেই যুবকেরা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
- চেন্নাই ছাড়া তামিলনাড়ুর সমস্ত জেলার যেকোনো কৃষক, গ্রামীণ যুবক এবং নতুন উদ্যোগপতিরা এই সুবিধার যোগ্য।
- স্থায়ী দোকান বা কেন্দ্র গড়ার জন্য নিজস্ব জায়গা এবং থ্রি-ফেজ (3-Phase) বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক।
- যদি কেউ ভ্রাম্যমাণ বা ‘মোবাইল মেরামত কেন্দ্র’ চালু করতে চান, তবে তাঁর নিজের নামে একটি উপযোগী যানবাহন বা গাড়ি থাকতে হবে।
আবেদনের উপায়:
- অনলাইন: সরকারি বিজ্ঞপ্তিতে দেওয়া QR Code স্মার্টফোনে স্ক্যান করে মুহূর্তের মধ্যে অনলাইনে আবেদন নথিভুক্ত করা যাবে।
- অফলাইন: সরাসরি নিজের জেলার কৃষি প্রকৌশল দফতরের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (AED) অফিসে গিয়েও আবেদন করা যাবে।
গ্রামাঞ্চলে সারাই কেন্দ্রের চাহিদা প্রচুর থাকায় এই ব্যবসা শুরু করলে দ্রুত লাভবান হওয়া সম্ভব। তাই কম পুঁজিতে সরকারি সহায়তায় নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী প্রার্থীরা আজই যোগাযোগ করুন।