অক্টোবরে ১৭ দিনের ছুটি! পুজোর মাসে অফিসে ধামাকা এন্ট্রি বন্ধ!

বার্তা ডেস্কঃ

দেখতে দেখতে এসে গেল পুজোর মাস। মহালয়া আসতে আর সপ্তাহখানেক বাকি, আর তারপরেই দেবীপক্ষের সূচনা। পুজো মানেই বাঙালির উৎসবের আমেজ, আর এই উৎসবে রাজ্য সরকারি কর্মীদের জন্য অপেক্ষা করছে বড় উপহার। চলতি অক্টোবর মাসজুড়ে কার্যত ছুটির প্লাবন বইতে চলেছে। ৩১ দিনের এই মাসে সব মিলিয়ে মোট ১৭ দিন অফিস ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

অক্টোবর মাসের ছুটির দিনলিপি:

  • ২ অক্টোবর: গান্ধী জয়ন্তী
  • ৩ ও ৪ অক্টোবর: সাপ্তাহিক ছুটি (শনি ও রবিবার)
  • ১০ অক্টোবর: মহালয়া (শনিবার)
  • ১১ অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)
  • ১৫ থেকে ২৬ অক্টোবর: পঞ্চমী থেকে লক্ষ্মীপুজোর পরদিন পর্যন্ত টানা ১২ দিনের মেগা ছুটি

অক্টোবরের শুরুতেই গান্ধী জয়ন্তীর ছুটির পর শনি-রবিবার পেয়ে যাচ্ছেন কর্মীরা। ১০ অক্টোবর মহালয়া পড়েছে শনিবার, আর পরের দিন রবিবার— ফলে পরপর দুই দিন এমনিতেই ছুটি। এরপর ১৫ অক্টোবর পঞ্চমী থেকেই শুরু হয়ে যাচ্ছে পুজোর মূল অবকাশ। ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো এবং তার পরের দিন ২৬ তারিখ পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকছে।

নভেম্বরেও ছুটির মেজাজ:

উৎসবের বোনাস শুধু অক্টোবরেই সীমাবদ্ধ থাকছে না, নভেম্বরেও রয়েছে ছুটির লম্বা তালিকা। কালীপুজো, দেওয়ালি, ভাইফোঁটা ও ছটপুজো মিলিয়ে নভেম্বরে সরকারি কর্মচারীরা পাবেন মোট ১১ দিন ছুটি।

  • কালীপুজো থেকে ভাইফোঁটা: টানা ৫ দিন অফ
  • ১৫ ও ১৬ নভেম্বর: ছটপুজোর ছুটি
  • ২৪ নভেম্বর: গুরু নানক জয়ন্তী
  • রবিবার: মাসজুড়ে মোট ৫টি রবিবার

পরপর দুই মাস জুড়ে এই দীর্ঘ ছুটির সূচি সরকারি কর্মীদের পুজো ও উৎসব পরিবারের সঙ্গে পুরোপুরি উপভোগ করার চমৎকার সুযোগ করে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *