নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, ফর্ম ৬ নিয়ে ভোটারদের জন্য এল স্বস্তির খবর!

বার্তা ডেস্কঃ

যে রাজ্যগুলিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেখান থেকে অনলাইনে নাম তোলার ‘ফর্ম ৬’-এর সঙ্গে থাকা অতিরিক্ত ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন। ফলে এখন থেকে সংশ্লিষ্ট রাজ্যগুলির নতুন ভোটারদের অতিরিক্ত কোনো পারিবারিক তথ্যের ঘোষণা দিতে হবে না। ১৯৬০ সালের ভোটার নিবন্ধনের নিয়ম অনুযায়ী সাধারণ পদ্ধতিতে শুধু ফর্ম ৬ পূরণ করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

গত ২৬ সেপ্টেম্বর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য কমিশনারদের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পরই এই নির্দেশিকা জারি করা হয়। এর আগে ফর্ম ৬-এর পরিবর্তন নিয়ে কমিশনের অন্দরে কিছু মতপার্থক্য তৈরি হলেও, বর্তমানে শুধুমাত্র যে রাজ্যগুলিতে এসআইআর-এর তৃতীয় ধাপের কাজ চলছে, সেই নির্দিষ্ট এলাকাগুলির পোর্টাল থেকেই ওই অতিরিক্ত ঘোষণাপত্রটি পাওয়া যাবে। কমিশনের এই পদক্ষেপে ভোটারদের আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *