পুজোর পাস দুর্নীতিতে কোটি টাকার খেলা, বিস্ফোরক তথ্য ফাঁস!

বার্তা ডেস্কঃ

ইন্দ্রনীল সেন এবং তাঁর সংস্থা ‘অকটেভ রেকর্ডস’-এর দুর্নীতির তদন্তে নেমে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি-র সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, পুজো পাস এবং ইউনেস্কোর নামে তোলা দুর্নীতির বিশাল অংকের টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। ওই সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩.৮ কোটি টাকা জমা পড়েছিল। তল্লাশি ও দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা জানান, অকটেভ রেকর্ডসের অ্যাকাউন্ট থেকে সরাসরি ৩০ লক্ষ টাকা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়ে গায়ক-নেতা ইন্দ্রনীল সেন দাবি করেছেন, ওই অর্থ রয়্যালটি হিসেবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছিল। যদিও ইডি-র পক্ষ থেকে সেই রয়্যালটির সুনির্দিষ্ট কারণ স্পষ্ট করা হয়নি। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিরোধী নেতারা এটিকে কাটমানি হিসেবে তোপ দাগলেও, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা পুরো বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সংস্থার এই বিস্ফোরক দাবিতে এখন তোলপাড় রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *