উপহারের বিনিময়ে রক্তদান নয়, কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর!
October 3, 2026
বার্তা ডেস্কঃ
রক্তের কোনো রাজনৈতিক পরিচয় হয় না— এই স্পষ্ট বার্তা দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যভবনে ‘রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ’-এর বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, উপহারের বিনিময়ে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির রক্তদান শিবির আয়োজন করার প্রবণতা ইতিমধ্যেই কঠোর হাতে দমন করা হয়েছে।
একই সঙ্গে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলিকে সতর্ক করে তিনি হুঁশিয়ারি দেন যে, প্রত্যেককে আইন ও নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।