সরকারি জমি উদ্ধারে মেগা অভিযান, নবান্নের কড়া সিদ্ধান্তে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি জমি জবরদখল মুক্ত করতে এবার কোমর বেঁধে ময়দানে নামল নবান্ন।খাতায়-কলমে সরকারের হাতে ঠিক কতটা জমি রয়েছে এবং বাস্তবে সেই জমির বর্তমান পরিস্থিতি কী, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে রাজ্যজুড়ে বিশাল মাপের জরিপ বা সার্ভে শুরু করছে প্রশাসন।

দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি সম্পত্তি বা খালি জমি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সরকারি জমি পুনরুদ্ধার ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আটঘাট বেঁধে নেমেছে ‘ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে ডিরেক্টরেট’। নিখুঁত সার্ভের মাধ্যমে সরকারি তথ্যাবলীর একটি স্পষ্ট চিত্র তৈরির পরেই জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সূত্রের খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *