সংসদে বড় ধাক্কা তৃণমূলের, হাতছাড়া গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব!
বার্তা ডেস্কঃ
জাতীয় রাজনীতিতে বড় ধাক্কার মুখে পড়ল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণের যৌথ উদ্যোগে দেশের সংসদীয় স্থায়ী কমিটিগুলি পুনর্গঠিত হয়েছে। আর এই নতুন রদবদলেই জোড়াফুল শিবিরের অন্দরে চরম অস্বস্তি ও চিন্তার ভাঁজ পড়েছে।
হাতছাড়া বাণিজ্য ও সার সংক্রান্ত কমিটির শীর্ষ পদ প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী, সংসদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির শীর্ষ পদ হাতছাড়া হয়েছে তৃণমূলের। বাণিজ্য় সংক্রান্ত স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে বসানো হয়েছে বিজেপির প্রবীণ সাংসদ ও জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীকে—যে পদে আগে ছড়ি ঘোরাতেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। পাশাপাশি, রাসায়নিক ও সার সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে কীর্তি আজাদকে।
বিদ্রোহী কাকলিকে দায়িত্ব, অন্দরে বাড়ছে জল্পনা সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, রাসায়নিক ও সার সংক্রান্ত কমিটির নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের অন্দরে চর্চায় থাকা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রদবদল কেবল রুটিন বদল নয়, বরং তৃণমূল শিবিরের অভ্যন্তরীণ বিভাজন ও বর্তমান রাজনৈতিক সমীকরণের এক স্পষ্ট বার্তা।
অন্যান্য বিরোধী নেতারা বহাল একদিকে তৃণমূলের হেভিওয়েটরা কোণঠাসা হলেও, অন্য বিরোধী দলগুলির শীর্ষ নেতারা তাঁদের পদে বহাল রয়েছেন। ডিএমকে সাংসদ তিরুচি শিবা (শিল্প কমিটি) এবং কে কানিমোঝিরা (খাদ্য ও উপভোক্তা বিষয়ক কমিটি) আগের মতোই দায়িত্ব সামলাবেন। এছাড়া কংগ্রেসের শশী থারুর (বিদেশ সংক্রান্ত কমিটি) ও চরণজিৎ সিং চন্নি (কৃষি কমিটি) তাঁদের পদে বহাল থাকায় চাপে পড়ে গেছে তৃণমূল শিবির।