পুজোয় নো টেনশন! ভিড় সামলাতে রেলের বিশেষ উপহার, দেখে নিন ট্রেনের তালিকা
বার্তা ডেস্কঃ
সামনেই কড়া নাড়ছে উৎসবের মরশুম। দুর্গাপুজো মানেই আনন্দ, ঘোরাঘুরি আর বাড়ি ফেরার তাড়া। আর এই উৎসবের মরশুমে যাত্রীদের বাড়তি চাপ ও ভিড় সফলভাবে সামাল দিতে বড়সড় প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ পূর্ব রেল। সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে এবার ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। এক নজরে দেখে নিন এই স্পেশাল ট্রেনগুলির তালিকা ও বিস্তারিত সময়সূচী।
রেল সূত্রে জানা গেছে, গত বছর উৎসবের মরশুমে মোট ১৯ জোড়া স্পেশাল ট্রেন প্রায় ৩৫৬টি ট্রিপ করেছিল। যার মধ্যে কয়েকটি স্পেশাল ট্রেন যাত্রীদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে পরবর্তীতে স্থায়ী পরিষেবাতে রূপান্তর করা হয়। এ ছাড়া, দক্ষিণ পূর্ব রেলের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ১৩ জোড়া স্পেশাল ট্রেনের যাত্রা শুরু বা সমাপ্তি ঘটেছিল।
কোন কোন রুটে চলবে স্পেশাল ট্রেন?
এবারের উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়াতে দেশের একাধিক গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় রুটে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখে নিন সেই স্পেশাল ট্রেনগুলির তালিকা:
- শালিমার–চরলাপল্লি–শালিমার (০৮০৪৫/০৮০৪৬)
- বিশাখাপত্তনম–শালিমার–বিশাখাপত্তনম (০৮৫০৮/০৮৫০৭)
- শালিমার–খুরদা রোড–শালিমার (০৮০৪৩/০৮০৪৪)
- সাঁতরাগাছি–আজমের–সাঁতরাগাছি (০৮৬১১/০৮৬১২)
- সাঁতরাগাছি–নাহারলাগুন–সাঁতরাগাছি (০৮০৪৭/০৮০৪৮)
- পুরী–সাঁতরাগাছি–পুরী (০৮৪০৫/০৮৪০৬)
- তিরুবনন্তপুরম–সাঁতরাগাছি–তিরুবনন্তপুরম (০৬০৮১/০৬০৮২)
- চরলাপল্লি–সাঁতরাগাছি–চরলাপল্লি (০৭২২১/০৭২২২)
- সাঁতরাগাছি–দিঘা–সাঁতরাগাছি (০২৮৪৭/০২৮৪৮)
- মালদহ টাউন–দিঘা–মালদহ টাউন (০৩৪৬৫/০৩৪৬৬)
- রাঁচি–আজমের–রাঁচি (০৯৬২০/০৯৬১৯)
- রাঁচি–আনন্দ বিহার–রাঁচি (০২৮৭৭/০২৮৭৮)
- হাতিয়া–বানো–হাতিয়া (০৮৬৩১/০৮৬৩২)
- রাঁচি–আলিপুরদুয়ার–রাঁচি (০৮৬৬১/০৮৬৬২)
- হাতিয়া–এসএমভিটি বেঙ্গালুরু–হাতিয়া (০৮৬৩৭/০৮৬৩৮)
- হাতিয়া–এলটিটি মুম্বই–হাতিয়া (০৮৬০৯/০৮৬১০)
- এলটিটি মুম্বই–সাঁতরাগাছি–এলটিটি মুম্বই (০১১১০৭/০১১১০৮)
- লখনউ–আদিত্যপুর–লখনউ (০৪২১৮/০৪২১৭)
- রাঁচি–শালিমার–রাঁচি (০৮৬১৬/০৮৬১৫)
এর পাশাপাশি, অতিরিক্ত যাত্রীবোঝাই রুটের চাহিদা মেটাতে আরও এক জোড়া বিশেষ ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন এলাকা দিয়ে চলাচল করবে।
যাত্রীদের আরও বেশি স্বাচ্ছন্দ্য দিতে এবং ট্রেনের বহন ক্ষমতা বৃদ্ধি করতে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন নিয়মে নিয়মিত ৩০টি কোচ স্থায়ীভাবে যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত বছরও অতিরিক্ত চাহিদা মেটাতে ৭৪টি কোচ স্থায়ীভাবে ট্রেনের সঙ্গে যুক্ত করেছিল ভারতীয় রেল। পুজোয় ভ্রমণের পরিকল্পনা থাকলে টিকিট বুকিংয়ের আগে অবশ্যই ট্রেনের এই তালিকা ও সময় দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।