অক্টোবরে টানা ১২ দিনের মহা ছুটি, রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর!
বার্তা ডেস্কঃ
পুজোর আবহ চারিদিকে! কেনাকাটা, খাওয়া-দাওয়া আর ঘুরতে যাওয়ার প্ল্যান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর পুজোর আনন্দকে দ্বিগুণ করতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চলে এসেছে দারুণ সুখবর। অক্টোবর মাসে মিলবে টানা ছুটির সুযোগ!
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ (অডিট) দফতরের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো মিলিয়ে সরকারি কর্মচারীরা একটানা ১২ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
অক্টোবরের মহাচুটি: ১৫ থেকে ২৬ অক্টোবর
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ই অক্টোবর (চতুর্থী) থেকে শুরু করে ২৬শে অক্টোবর (সোমবার) পর্যন্ত এক টানা বন্ধ থাকবে অফিস-কাছারি। পুনরায় অফিস খুলবে ২৭শে অক্টোবর, মঙ্গলবার।
ছুটির বিস্তারিত হিসেব:
- ৬ অক্টোবর (মঙ্গলবার): রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন উপলক্ষে নির্দিষ্ট এলাকায় ছুটি।
- ১০ অক্টোবর (শনিবার): মহালয়া (N.I. Act অনুযায়ী ছুটি)।
- ১৫, ১৬ ও ১৭ অক্টোবর (বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার): চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারের অতিরিক্ত ছুটি।
- ১৮ অক্টোবর (রবিবার): মহা সপ্তমী (নিয়মিত সাপ্তাহিক ছুটি)।
- ১৯, ২০ ও ২১ অক্টোবর (সোম, মঙ্গল, বুধবার): মহা অষ্টমী, মহা নবমী ও বিজয়া দশমী (N.I. Act অনুযায়ী সর্বজনীন ছুটি)।
- ২২, ২৩ ও ২৪ অক্টোবর (বৃহস্পতি, শুক্রবার, শনিবার): একাদশী থেকে দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি।
- ২৫ অক্টোবর (রবিবার): কোজাগরী লক্ষ্মীপুজো (নিয়মিত সাপ্তাহিক ছুটি)।
- ২৬ অক্টোবর (সোমবার): লক্ষ্মীপুজোর পরবর্তী দিনের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ছুটি।
মহা সপ্তমী ও লক্ষ্মীপুজো রবিবারে!
উল্লেখ্য, ২০২৬ সালের মহা সপ্তমী (১৮ই অক্টোবর) এবং লক্ষ্মীপুজো (২৫শে অক্টোবর) পড়েছে রবিবারে। তাই আলাদা করে ছুটির ঘোষণা না থাকলেও, তার আগে ও পরের অতিরিক্ত ছুটির কারণে কাজের দিনে কোনো ছেদ পড়ছে না।
নভেম্বরের ছুটির ঝলক
অক্টোবরের এই মেগা ছুটির পর নভেম্বরেও রয়েছে একাধিক ছুটির আমেজ:
- ৯ ও ১০ নভেম্বর: কালীপুজো ও অতিরিক্ত ছুটি।
- ১১ ও ১২ নভেম্বর: ভাইফোঁটা ও তার পরের দিনের ছুটি।
- ১৬ নভেম্বর: ছট পুজো উপলক্ষে অতিরিক্ত ছুটি।
উৎসবের মরশুমে এমন টানা ছুটির সুযোগে সরকারি কর্মচারীদের ঘরে ঘরে এখন থেকেই ছুটির প্ল্যান তৈরি!