বাড়ির বাইরে বেরোনো বন্ধ হবে মমতার! শুভেন্দুর চরম হুঁশিয়ারি

বার্তা ডেস্কঃ

এসএসকেএম হাসপাতালকে আইনি নোটিশ পাঠানোর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নন্দীগ্রামের পা ভাঙার ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আরও গোপন এক্স-রে এবং এমআরআই রিপোর্ট জনসমক্ষে এনে দেবেন। এর ফলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে যে তিনি আর বাড়ি থেকেই বের হতে পারবেন না। শুভেন্দুর দাবি, এই নথি আইনগতভাবেই উদ্ধার করা হয়েছে এবং এর গোপনীয়তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, সেদিনের ওই ঘটনা একটি রাজনৈতিক নাটক ছিল এবং এর সপক্ষে পুরনো চিকিৎসা সংক্রান্ত নথিপত্র তুলে ধরেন। বিনা অনুমতিতে ব্যক্তিগত মেডিক্যাল রিপোর্ট ফাঁসের অভিযোগে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর ও সুপারের কাছে আইনি চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এই আইনি ও রাজনৈতিক তরজাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চরম উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *