ককপিটে কুঠার হাতে তাণ্ডব, কীভাবে প্রাণ বাঁচালেন এই ভারতীয় ক্যাপ্টেন?
বার্তা ডেস্কঃ
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে বড়সড় দুর্ঘটনার হাত থেকে যাত্রীদের রক্ষা করলেন ৩৮ বছর বয়সী ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। ককপিটের ভেতরে কো-পাইলট আল হামিমি বিমানটি ক্র্যাশ করানোর উদ্দেশ্যে কুঠার দিয়ে ক্যপ্টেনের ওপর হামলা চালায়। রক্তাত ও গুরুতর আহত অবস্থায় সাহসিকতার সঙ্গে লড়ে ককপিটের দরজা খুলে দেন তিনি। এরপর ক্রু সদস্য ও যাত্রীরা ঘাতক কো-পাইলটকে ধরে ফেললে সৌদি আরবের তাবুকে প্রিন্স সুলতান বিন আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ ঘটানো সম্ভব হয়।
কুঠারের আঘাতে ক্যাপ্টেন স্মিতের মাথার খুলির হাড় ভেঙে ভেতরের দিকে ঢুকে যায় এবং হাতে, বুকে ও তলপেটে গভীর ক্ষত তৈরি হয়। অবিলম্বে চিকিৎসার জন্য সৌদি আরবের চিকিৎসকরা তাঁর খুলির পুনর্নির্মাণ করার পর তাঁকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে ভিডিও কলে কথা বলে ঘটনার বিবরণ নেন; শীঘ্রই তাঁকে এয়ারলিফ্ট করে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।