ভোটচুরির অভিযোগে উত্তাল ভারত, রাহুল গান্ধীকে সরাসরি ‘ভণ্ড’ বলে আক্রমণ ডিএমকের!

বার্তা ডেস্কঃ

ভোটচুরি ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যখন দিল্লিতে বিক্ষোভ ও ধরনায় সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ঠিক তখনই তাঁর বিরুদ্ধে গুরুতর দ্বিচারিতার অভিযোগ তুলল কংগ্রেসের পুরনো জোট শরিক ডিএমকে। দলের শীর্ষ নেতা সর্বনন আন্নাদুরাই সোশাল মিডিয়ায় রাহুল গান্ধীকে সরাসরি ‘ভণ্ড’ বলে আক্রমণ করেন। ডিএমকের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন তুললেও কংগ্রেস বা অন্য বিরোধীদের জেতা রাজ্যগুলির ভোটপ্রক্রিয়া নিয়ে রাহুল সম্পূর্ণ নীরব রয়েছেন। তামিলনাড়ুর এসআইআর বা অন্যান্য ইস্যু নিয়েও তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্ট্যালিনের দল।

দিল্লির নির্বাচন কমিশন অভিযানের সামনে আয়োজিত বিরোধী মহাজোটের এই কর্মসূচিতে ডিএমকের অনুপস্থিতি রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ইন্ডি জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা থাকলেও তাতেও নিজেদের দূরত্ব বজায় রাখছে ডিএমকে। বিশ্লেষকদের মতে, বিরোধী জোটের যৌথ কর্মসূচিতে ডিএমকের এই অনীহা এবং প্রকাশ্য আক্রমণ জাতীয় রাজনীতিতে জোটের অন্দরের ফাটলকেই আরও স্পষ্ট করে তুলল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *