হরমুজে ফের ভয়াবহ ড্রোন হামলা, আহত ১১ ভারতীয় নাবিক!

বার্তা ডেস্কঃ

যুদ্ধের জেরে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যের জলপথে ফের বড়সড় হামলার ঘটনা ঘটল। ওমান উপকূলের অদূরে হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে আকস্মিক ড্রোন হামলা চালানো হয়। ‘এমটি অন পিস’ নামের ওই বাণিজ্যতরীটিতে ১৯ জন নাবিক ছিলেন, যার মধ্যে ১৭ জনই ভারতীয়। মঙ্গলবার ঘটা এই হামলায় জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং মোট ১২ জন ক্রু আহত হন। এর মধ্যে ১১ জনই ভারতীয় নাবিক বলে নিশ্চিত করেছে বিদেশমন্ত্রক। খবর পেয়ে ওমানি বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

এই ঘটনার পর তীব্র উদ্বেগ প্রকাশ করে কড়া নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, আঞ্চলিক জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলির ওপর ধারাবাহিক আক্রমণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অবিলম্বে তা বন্ধ হওয়া উচিত। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাস থেকে মধ্যপ্রাচ্যে চলা অস্থিরতার কারণে হরমুজ প্রণালী বরাবরই উত্তপ্ত। এর আগে কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারেও হামলা হয়েছিল। এই পরিস্থিতিতে ভারত ওই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের জোরালো আহ্বান জানিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *