১৫ মিনিট শ্বাস বন্ধ! বিদ্যুতের অসাধ্য সাধনে স্তব্ধ বিশ্ব!

বার্তা ডেস্কঃ

বলিউড তথা ভারতীয় সিনেদুনিয়ার অন্যতম সেরা অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের শক্তি ও ধৈর্যের এক অভূতপূর্ব নজির গড়লেন। হলিউডের প্যারামাউন্ট পিকচার্স প্রযোজিত ‘স্ট্রিট ফাইটার’ ছবিতে ‘ধালসিম’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করছেন তিনি। মুম্বইতে এই সিনেমার প্রচার অনুষ্ঠানে বিদ্যুৎ মঞ্চে দাঁড়িয়ে একনাগাড়ে ১৫ মিনিট শ্বাস আটকে রাখেন এবং পরবর্তী ২০ মিনিট চোখের একটি পলকও না ফেলে দর্শকের দিকে চেয়ে থাকেন। দীর্ঘসময় অপলক চেয়ে থাকার কারণে একপর্যায়ে তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়লেও তিনি স্থির ছিলেন। পতঞ্জলি যোগসূত্র অনুসরণের মাধ্যমে অর্জিত এই আসাম্ভব স্টান্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চরম বিস্ময় ও তোলপাড় সৃষ্টি হয়েছে নেটদুনিয়ায়।

আচমকা এমন গায়ে কাঁটা দেওয়া কাণ্ড ঘটানোর নেপথ্য দর্শন ব্যাখ্যা করে তরুণ প্রজন্মকে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এই ‘কম্যান্ডো’ তারকা। আজকের ইঁদুর দৌড় ও দ্রুত ফল পাওয়ার প্রতিযোগিতায় শামিল যুবসমাজকে কিছুটা থামার এবং ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি। অভিনেতার মতে, সারাক্ষণ কোনো না কোনো কাজের পেছনে না ছুটে মাঝে মাঝে স্থির হতে জানাটাই মানুষকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। অসাধারণ মানসিক দৃঢ়তা, অসাধারণ শারীরিক নিয়ন্ত্রণ ও যোগাভ্যাসের এই যুগলবন্দিতে যেমন সিনেমার প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে, তেমনই বিদ্যুৎ জামওয়ালের এই প্রেরণাদায়ক বার্তা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *