বাসের চাকা ফুটো, পুলিশের সঙ্গে মশকরা! দিল্লির পথে রাহুল-প্রিয়াঙ্কার চরম নাটক
বার্তা ডেস্কঃ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীর যন্তরমন্তরে ইন্ডি জোটের বিক্ষোভ চলাকালীন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল দিল্লি। বুধবার রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতাকে আটক করে পুলিশ বাসে তুললে শুরু হয় আসল নাটক। পুলিশের বাসটিকে আটকে রাখতে খোদ কংগ্রেস কর্মীরাই অত্যন্ত চতুরভাবে তার চাকায় ফুটো করে হাওয়া বের করে দেন। ফলে স্থবির হয়ে পড়ে বাসটি। বাধ্য হয়েই পুলিশ অন্য গাড়িতে ধৃত নেতাদের থানায় নিয়ে যায়।
এই উত্তাল পরিস্থিতির মাঝেই দিল্লি পুলিশের বিরুদ্ধে গুরুতর হেনস্থার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকে শারীরিকভাবে নিগ্রহ ও রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে, নিজের বিরুদ্ধে থাকা মামলার প্রসঙ্গ টেনে কিছুটা ‘জেন জি’ মেজাজে রাহুল গান্ধী জানান, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই ৪৫টি এফআইআর রয়েছে এবং তাঁদের লক্ষ্য এখন মামলার সেঞ্চুরি হাঁকানো। নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার দাবিতে এবং নানা প্রতিবাদের জেরে এই আন্দোলন এখন তুঙ্গে।