মহালয়ার পরই বড় চমক, দুর্গাপুজোয় কি বৃষ্টি হবে?

বার্তা ডেস্কঃ

শরৎকাল এসে গেলেও আকাশ মেঘলা এবং মাঝে মাঝেই নামছে আচমকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার শেষ প্রভাব দেখা যাবে এবং ১৪ বা ১৫ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে। শনিবার মহালয়ার পর থেকে আবহাওয়ার দৃশ্যমান উন্নতি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রথমা থেকে চতুর্থী অর্থাৎ ১১ থেকে ১৪ অক্টোবরের মধ্যে আকাশ মূলত পরিষ্কার ও শরতের মনোরম আবহাওয়ায় ঢাকা থাকবে, যদিও হালকা ও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে ষষ্ঠীর দিন অর্থাৎ ১৪ অক্টোবরের দ্বিতীয়ার্ধ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পুজো মণ্ডপে যাওয়ার পথে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে আবহাওয়া। এই সময়ে আংশিক মেঘলা আকাশের সাথে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সপ্তমী থেকে বিজয়া দশমী, অর্থাৎ ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে আবহাওয়া আবার অনেকটাই অনুকূল ও আরামদায়ক হয়ে উঠবে। সার্বিকভাবে মহালয়ার পর থেকে বর্ষা বিদায় নিয়ে উৎসবের দিনগুলিতে মনোরম শরতের পরিবেশ বজায় থাকার আশা করছেন আবহবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *