মসজিদে নয়, বাড়িতেও পড়া যাবে নামাজ! বিমানবন্দর সম্প্রসারণ নিয়ে হাই কোর্টে বড় দাবি কর্তৃপক্ষের

বার্তা ডেস্কঃ

দমদম বিমানবন্দর চত্বরের একটি প্রাচীন মসজিদ ঘিরে চলা আইনি দ্বন্দ্বে কলকাতা হাই কোর্টে বিস্ফোরক মন্তব্য করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবারের শুনানিপর্বে কর্তৃপক্ষের আইনজীবী স্পষ্ট জানান, নমাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো স্থানে মসজিদ থাকা বাধ্যতামূলক নয়, যে কোনো জায়গাতেই তা পালন করা সম্ভব। রানওয়ে সম্প্রসারণ ও জাতীয় নিরাপত্তার মতো জনস্বার্থের বৃহত্তর বিষয় যেখানে জড়িত, সেখানে মৌলিক অধিকারের প্রথাগত নিয়ম খাটে না বলেও আদালতে দাবি করা হয়েছে।

বিমানবন্দরের বাকড়া এলাকায় অবস্থিত ওই মসজিদে গত জুলাই মাস থেকে প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। কেন্দ্রের সলিসিটর জেনারেলের মতে, সংবিধান অনুযায়ী জমি অধিগ্রহণের সময় কোনো ধর্মীয় স্থানকে বিশেষ সুবিধা দেওয়া যায় না। রানওয়ের মাঝখানে বাধা হয়ে দাঁড়ানো এই জমি বিমানবন্দরের নিরাপত্তার খাতিরে জরুরি। আগামী ৯ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *