ভোটচুরি নিয়ে বিস্ফোরক চিঠি, ৪২ বিচারপতির মন্তব্যে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বিরোধী দলগুলির লাগাতার আন্দোলন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এর মাঝেই নির্বাচন কমিশন ও বিচার বিভাগসহ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হলেন ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। এক বিস্ফোরক খোলা চিঠিতে তাঁরা দাবি করেছেন, ভোট চুরির মতো বড়সড় অভিযোগ তুলে আসলে দেশের বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশনকে হেয় করার চেষ্টা চলছে। এই অস্থিতিশীল পরিস্থিতির পেছনে দেশীয় নৈরাজ্যবাদীদের পাশাপাশি বিদেশি শক্তির হাত রয়েছে বলেও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
চিঠিতে স্বাক্ষরকারী বিচারকদের সাফ কথা, প্রমাণ ছাড়াই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ চালানো কোনো যৌক্তিক সমালোচনা নয়, বরং এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে অস্থিতিশীল করার রাজনৈতিক চক্রান্ত। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির আইনসম্মত প্রক্রিয়া এসআইআর-এর পক্ষে অবস্থান নিয়ে তাঁরা স্পষ্ট জানান, প্রতিষ্ঠানগুলির সমালোচনা করার গণতান্ত্রিক অধিকার সবার থাকলেও তাদের মানহানি করা বরদাস্ত করা যায় না। বর্তমান পরিস্থিতিতে নীরব থাকাকে নিরপেক্ষতা বলা চলে না বলেও সতর্ক করেছেন বিশিষ্ট এই বিচারপতিরা।