প্রথম সন্তানে ৫০০০ আর দ্বিতীয় কন্যাসন্তানে ৬০০০ টাকা দিচ্ছে কেন্দ্র, আপনি পাবেন তো?

বার্তা ডেস্কঃ

গর্ভবতী ও সদ্য মা হওয়া মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সফলভাবে পরিচালিত হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। ২০১৭ সাল থেকে কার্যকর হওয়া এই মাতৃত্বকালীন প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (DBT)-এর মাধ্যমে আর্থিক সাহায্য পাঠানো হয়। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী, প্রথম সন্তান জন্মের ক্ষেত্রে মোট ৫ হাজার টাকা দুই কিস্তিতে দেওয়া হয়। অন্যদিকে, দ্বিতীয় সন্তান কন্যাসন্তান হলে সংশ্লিষ্ট মহিলাকে এককালীন ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার বিশেষ বিধান রয়েছে।

তফসিলি জাতি-উপজাতি, বিপিএল বা এনএফএসএ রেশন কার্ডধারী, প্রতিবন্ধী মহিলা ছাড়াও নির্দিষ্ট আয়সীমা ও বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত প্রার্থীরা এই সুবিধার আওতায় আসেন। অনলাইনে সরকারি পোর্টালের মাধ্যমে কিংবা নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাহায্যে অফলাইনেও এই প্রকল্পের জন্য আবেদন করা সম্ভব। প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সহজেই এই অনুদান পাওয়া যায় এবং পোর্টালে গিয়ে আবেদনের স্ট্যাটাসও যাচাই করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *