আমেরিকায় বড় ধাক্কা, গ্রিনকার্ড নিয়ে টিসিএস ও ইনফোসিসকে সাসপেন্ড করল ট্রাম্প সরকার!

বার্তা ডেস্কঃ

আমেরিকার পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম (PERM) বা গ্রিনকার্ড প্রোগ্রাম থেকে ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এইচসিএল এবং কগনিজেন্টের মতো বিশ্বখ্যাত আইটি সংস্থাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসনের শ্রম বিভাগ। এই ব্যবস্থার ব্যাপক অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে মার্কিন সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মার্কিন শ্রম সচিব কিথ সন্ডারলিং এক ঘোষণায় জানান, এই ব্যবস্থার মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছিল।

উল্লেখ্য, পিইআরএম হলো এমন একটি আনুষ্ঠানিক অনুমোদন যা নিয়োগকর্তাদের মার্কিন শ্রম বিভাগের মাধ্যমে স্থায়ী গ্রিন কার্ডের জন্য বিদেশি কর্মী নিয়োগ করতে সক্ষম করে। মার্কিন শ্রম সচিবের দাবি, এই নীতি লঙ্ঘনের ফলে স্থানীয় মার্কিন কর্মীদের মজুরি ও চাকরির সুযোগের ওপর বিরূপ প্রভাব পড়ছে। ট্রাম্প প্রশাসনের এই আকস্মিক ও কঠোর পদক্ষেপের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পেশাদারদের অন্যতম প্রধান এই নিয়োগকারী সংস্থাগুলির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *