রেজিনগরে পরাজয়ের পর কি ভারত ছাড়ছেন হুমায়ুন কবীর!
বার্তা ডেস্কঃ
উপনির্বাচনে রেজিনগর কেন্দ্র হাতছাড়া হতেই দুবাই চলে যাওয়ার চরম বার্তা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির শীর্ষ নেতা হুমায়ুন কবীর। এই আসনে তাঁর ছেলে গোলাম নবী আজাদ পরাজিত হওয়ার পরেই রাজনৈতিক অঙ্গনে জল্পনা তুঙ্গে উঠেছে। তবে দেশ ছাড়ার আগে তিনি বহুল আলোচিত বাবরি মসজিদ নির্মাণকাজ সম্পূর্ণ করার অঙ্গীকার করেছেন। একইসঙ্গে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অধীর চৌধুরীকে পুনরায় হারানোর ইচ্ছা প্রকাশ করেছেন নওদার এই বিধায়ক।
ভোটিংয়ের দিন পুলিশের হাতে ১২ ঘণ্টা আটকে থাকা এবং ভোট লুটের অভিযোগ তুলে তিনি প্রশাসন ও বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। থানা থেকে বেরিয়ে কান কান্নায় ভেঙে পড়া থেকে শুরু করে দেশ ছাড়ার ইঙ্গিত—মুর্শিদাবাদে নিজের রাজনৈতিক ভিত্তি দুর্বল হওয়ার কারণেই তিনি জনমানসে সহানুভূতি তৈরির চেষ্টা করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। পরাজয়ের ধাক্কা সামলে আগামী দিনে তিনি কীভাবে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখেন, সেটাই এখন দেখার।