২৫ বছরের জনসেবা, মোদিজিকে যোগীর বিশেষ উপহার!

বার্তা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে রাখা হচ্ছে ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর’।শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। দুই উপমুখ্যমন্ত্রী केशव প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠককে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে যোগী আদিত্যনাথ জানান, দেশসেবায় প্রধানমন্ত্রীর অসামান্য অবদান ও কৃতিত্বকে সম্মান জানাতেই এই নামকরণ।

চারটি পর্যায়ে নির্মীয়মাণ এই বিমানবন্দরটি পূর্ণাঙ্গ রূপ পেলে তা এশিয়ার বৃহত্তম বিমানবন্দর হিসেবে পরিগণিত হবে। বর্তমানে প্রায় ৩,৩০০ একর জমিতে টার্মিনাল ও রানওয়ে নির্মাণের কাজ চলছে, যা থেকে প্রতি বছর প্রায় ১ কোটি ২০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। চলতি বছরের ২৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের প্রথম পর্যায়ের সূচনা করেন। উত্তরপ্রদেশের প্রশাসনিক নেতৃত্বের মতে, এই আন্তর্জাতিক বিমানবন্দরটির নামকরণ রাষ্ট্রগঠনে প্রধানমন্ত্রী মোদির দীর্ঘ নেতৃত্বের প্রতি এক ঐতিহাসিক শ্রদ্ধার্ঘ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *