সোনা রুপোর আকাশছোঁয়া দাম, পকেটে টান পড়ায় কপালে হাত মধ্যবিত্তের!

বার্তা ডেস্কঃ

শনিবার শহর কলকাতায় ফের ঊর্ধ্বমুখী হলো সোনা ও রুপোর বাজার দর। একধাক্কায় চড়েছে বহুমূল্য এই দুই ধাতুরই রেট। এর ফলে গয়না কিনতে হলে ক্রেতাদের আরও কিছুটা বেশি খরচ করতে হবে। সপ্তাহের শেষ দিনে হলুদ ধাতুর পাশাপাশি মূল্যবান রুপোর দাম বাড়ায় সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

শনিবার কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম একশো টাকা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকা। অন্যদিকে, ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দামও একশো টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৫৫০ টাকায়। পাশাপাশি রুপোর বাজারেও বড় ধরনের লাফ দেখা গেছে, যেখানে প্রতি কেজি রুপোর দাম সাতশো টাকা বেড়ে পৌঁছেছে ২ লক্ষ ২৩ হাজার ৯৫০ টাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *