ফের শিরোনামে অমিতাভ-রেখার সম্পর্ক! আজ কোন বিশেষ দিনে চর্চায় এই জুটি?

বার্তা ডেস্কঃ

১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দো আনজানে’ ছবির হাত ধরে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছিলেন অমিতাভ বচ্চন ও রেখা। সে সময় অমিতাভ ছিলেন প্রতিষ্ঠিত ‘অ্যাংরি ইয়ং ম্যান’ এবং রেখা পরিচিত ছিলেন ভিন্ন ধারার ছবিতে। দুই মেরুর দুই তারকার এই মিলন সেটে নানা সংঘাতের আশঙ্কা তৈরি করলেও বাস্তবে ঘটেছিল তার উল্টোটা। অমিতাভের পেশাদারিত্ব ও কাজের নিষ্ঠা গভীরভাবে প্রভাবিত করেছিল রেখাকে, যা তাঁর অভিনয় জীবনকে এক নতুন মোড় দিয়েছিল। বক্স অফিসে ছবিটি বিশাল সাফল্য না পেলেও এই জুটি নিয়ে দর্শক কৌতূহলের সূত্রপাত হয়েছিল এখান থেকেই।

চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে পরবর্তীতে তাঁদের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের নানা সমীকরণ বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। অমিতাভ এই প্রসঙ্গ নিয়ে সবসময় নীরবতা বজায় রাখলেও, রেখার বিভিন্ন সাক্ষাৎকার ও প্রকাশ্য মন্তব্য গুঞ্জনের পারদ চড়িয়েছে বহুবার। সম্পর্কের টানাপোড়েন ও নানা বিতর্কের আবর্তে ঘেরা এই অধ্যায় আজও সমানভাবে চর্চিত। অর্ধশতাব্দী অতিক্রান্ত হওয়ার পরও অমিতাভ-রেখার এই অনস্ক্রিন ও অফস্ক্রিন সমীকরণ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বিন্দুমাত্র কমেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *