অমিতাভ বচ্চনকে আদালতে হাজিরার নির্দেশ! কেন তলব করল দিল্লি হাইকোর্ট?
October 10, 2026
বার্তা ডেস্কঃ
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের ব্যক্তিত্বের অধিকার রক্ষা সংক্রান্ত আইনি মামলায় বড় নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতাপত্রে স্বাক্ষর না করলে বিগ বি-কে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চ আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে।
২০২২ সালে নিজের নাম, ছবি এবং কণ্ঠস্বরের অপব্যবহার রোধ করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সে সময় তাঁর প্রোফাইল রাইটস সুরক্ষিত করার পক্ষে একতরফা নির্দেশ দেওয়া হলেও, পরবর্তীতে কিছু প্রশাসনিক ব্যস্ততার কারণে সমঝোতাপত্রে আনুষ্ঠানিকভাবে সই করা সম্ভব হয়নি। আদালতের স্পষ্ট বার্তা, নির্ধারিত ডেডলাইনের মধ্যে সই সম্পন্ন না হলে অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরা দিতে হবে।