দিল্লিতে আটক মমতা! আজকের ফ্লাইট বাতিল করে কোন ‘মাস্টারপ্ল্যানে’ নামছেন দিদি?

বার্তা ডেস্কঃ

দিল্লিতে বিরোধী বিক্ষোভের সময় আটক হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা এই আন্দোলনের জেরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে। পূর্বঘোষণা অনুযায়ী আজ রাতেই তাঁর কলকাতা ফেরার কথা থাকলেও, উদ্ভূত পরিস্থিতিতে সেই ফ্লাইট বাতিল করেছেন তিনি। সূত্রের খবর, রাহুলের সঙ্গে ফোনে কথা বলার পর কৌশল বদল করে সোমবারে আরও বড় পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, বেআইনি জমায়েতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করে দ্বারকা সেক্টর ২৩ পুলিশ স্টেশনে রাখা হয়েছে। আটক থাকা অবস্থাতেই তাঁরা অনড় অবস্থানে অনীহা প্রকাশ করেছেন এবং থানায় জল পর্যন্ত গ্রহণ করেননি। সোমবার রাহুল গান্ধীর পাশাপাশি সুপ্রিম কোর্ট অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে মমতার। সেখানে প্রধান বিচারপতির হাতে আনুষ্ঠানিকভাবে স্মারক লিপি তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতাদের। শান্তিপূর্ণ অবস্থানে বাধা দেওয়ার প্রতিবাদে দেশজুড়ে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *