দিল্লির বিক্ষোভকারীদের মুক্তি না দিলে বড় বিপদ, ভারতকে সরাসরি কড়া বার্তা রাষ্ট্রসঙ্ঘের!
বার্তা ডেস্কঃ
দিল্লিতে প্রতিবাদী আন্দোলন দমনে গণহারে আটকের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর (UNHCR)। শনিবার রাজধানীতে সিজেপি-র ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় শুরু হয়। আন্দোলন শুরুর আগেই বহু রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আটক করে দিল্লি পুলিশ। এই পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘের মুখপাত্র থামিন আল-খিতান এক বিশেষ বিবৃতিতে আটক ব্যক্তিদের অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জোরদার দাবি জানিয়েছেন।
রাষ্ট্রসঙ্ঘের স্পষ্ট বার্তা, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া এবং মতপ্রকাশের মৌলিক অধিকার রক্ষা করা প্রশাসনের প্রধান দায়িত্ব। বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত কড়াকড়ি এবং অতিরিক্ত বলপ্রয়োগের তীব্র সমালোচনা করে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে, আন্দোলনকারীদের কণ্ঠ রোধ না করে তাঁদের দাবি ও ক্ষোভের কথা গুরুত্ব সহকারে শুনে অবিলম্বে আলোচনা প্রক্রিয়ায় বসার জন্য কেন্দ্রীয় সরকার ও প্রশাসনের প্রতি জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।