দিল্লিতে মুক্ত সিজেপি নেতারা, এক বছরের কঠিন শর্তে বদলে গেল কী?

বার্তা ডেস্কঃ

ভোটার তালিকার অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে পূর্বনির্ধারিত বিক্ষোভের আগে দিল্লিতে কড়া নিরাপত্তা জারি করা হয়। বিমানবন্দরে অবতরণের পরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আটক করে দিল্লি পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে রবিবার দিল্লি ক্যান্টনমেন্টের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালত থেকে ৫০ হাজার টাকার বন্ডে তাঁরা মুক্তি পেয়েছেন। তবে এই মুক্তি শর্তহীন নয়; আদালতের নির্দেশ অনুযায়ী আগামী এক বছর তাঁদের শান্তি ও ভালো আচরণ বজায় রাখতে হবে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১২৬ ও ১৭০ ধারায় আইনি ব্যবস্থা নিয়ে পুলিশ জানিয়েছে, এটি কোনো অপরাধের সাজা নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একটি সতর্কতামূলক আইনি পদক্ষেপ। সিজেপি-র লিগ্যাল অ্যাফেয়ার্স হেড রত্না সিং নেতাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করলেও এক বছরের শর্ত বহাল থাকছে। এই ঘটনার প্রেক্ষাপটে রাজধানীতে ৩০ হাজারেরও বেশি পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছিল এবং বিরোধী শিবিরের একাধিক শীর্ষনেতা সহ ৭ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। মুক্তির পরপরই উদ্ভূত পরিস্থিতি ও পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ জানাতে সিজেপি-র পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *