ঠাকুরনগর স্টেশনে দেখা হওয়ার পর ১৩ বছরের নাবালিকার জীবনে কী ঘটেছিল!

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় উৎসবের আবহেই এক ১৩ বছরের নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে মদ খাইয়ে নির্যাতন চালানোর নৃশংস অভিযোগ উঠল। গত ৮ অক্টোবর ঠাকুরনগর স্টেশন এলাকা থেকে নাবালিকাকে বলপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্ত দেবরাজ সরকার। অভিযোগ, সেখানে তাকে জোর করে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় নির্যাতন চালানো হয়। পরবর্তীতে এক স্থানীয় বাসিন্দার তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। দুই দিন নিখোঁজ থাকার পর মেয়ের সাথে ঘটা এই ভয়াবহ ঘটনার কথা জানিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা।

এই চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সাথে সাথেই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দেবরাজ সরকারকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে গাইঘাটা থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *