২০৯ আসনেই একার লড়াই! প্রার্থী বাছাইয়ে বিজেপির মাস্টারস্ট্রোক!

বার্তা ডেস্কঃ

আসন্ন কলকাতা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির অলিন্দে শুরু হয়ে গিয়েছে জোরদার চাপানউতোর। রবিবাসরীয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক থেকে কলকাতা পুরভোট নিয়ে একাধিক বড় ঘোষণা করল রাজ্য ভারতীয় জনতা পার্টি (BJP)। মানিকতলা ও জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের ওয়ার্ড ভিত্তিক এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরভোটের কলকাতার ইনচার্জ তথা বিজেপির হেভিওয়েট নেতা সুকান্ত মজুমদার সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

বৈঠক থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, কলকাতা পুরসভার ২০৯টি আসনেই একলা চলো নীতি গ্রহণ করে একাই লড়াই করবে গেরুয়া শিবির।

তবে সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্তটি এসেছে প্রার্থী বাছাই প্রক্রিয়ায়। প্রার্থী নির্বাচনে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবার একটি অভিনব পদ্ধতি চালু করেছে বিজেপি। দলের তরফে একটি নির্দিষ্ট এসওপি (SOP) গঠন করা হয়েছে এবং তারই অংশ হিসেবে চালু হয়েছে ‘ড্রপ বক্স’ (Drop Box) ব্যবস্থা।

যেকোনো যোগ্য ব্যক্তি বা দলীয় কর্মী, যারা বিজেপির টিকিটে পুরভোটে লড়তে ইচ্ছুক, তারা নির্দিষ্ট শর্তাবলী মেনে এই ড্রপ বক্সে নিজেদের আবেদনপত্র জমা দিতে পারবেন। উপনির্বাচনের রেশ কাটতে না কাটতেই বিজেপির এই কৌশলগত ও অভিনব পদক্ষেপ কলকাতার রাজনৈতিক সমীকরণকে যে আরও উত্তপ্ত করে তুলল, তা বলা বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *