পুজোয় মজে থাকব রাতভর, রেলের তরফ থেকে মিলল বাম্পার উপহার!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনের পাশাপাশি এবার হাওড়া ডিভিশনের উপচে পড়া দর্শনার্থীদের জন্যও এল দারুণ সুখবর। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে বড়সড় প্রস্তুতি নিল পূর্ব রেল। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত হাওড়া স্টেশন ও সংলগ্ন রেলপথের ভিড় সামলাতে একাধিক বিশেষ ট্রেন এবং অতিরিক্ত টিকিট কাউন্টার খোলার ব্যবস্থা করেছে ভারতীয় রেল (Indian Railways)।

পুজোর দিনগুলিতে হাওড়া স্টেশনে প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ লক্ষ যাত্রীর চাপ হতে পারে। এই বিপুল ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে বেশ কিছু নতুন ট্রেন বাড়ানো হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য।

পুজো উপলক্ষে হাওড়া ডিভিশনে যে সমস্ত ট্রেন বাড়ানো হয়েছে:

  • হাওড়া ডিভিশনে মোট সাত জোড়া বিশেষ দূরপাল্লার ট্রেন চালানো হবে।
  • সাত জোড়া বিশেষ ইএমইউ (EMU) লোকাল ট্রেন চালানো হবে।
  • হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশন দিয়ে চলাচলকারী ২৫ জোড়া পুজো স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে।

রাত জেগে ঠাকুর দেখার জন্য বিশেষ ট্রেন:

  • আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিরাতে সাতটি বিশেষ লোকাল ট্রেন চালানো হবে।
  • বর্ধমান-হাওড়া, হাওড়া-চন্দনপুর, ব্যান্ডেল-হাওড়া এবং তারকেশ্বর-শেওড়াফুলি-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে এই রাতের পরিষেবা পাওয়া যাবে।
  • এছাড়াও, হাওড়া ও শিয়ালদহ রেল ব্যবস্থার মধ্যে রাতের যোগাযোগ আরও সুদৃঢ় করতে ডানকুনি ও নৈহাটি হয়ে বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

শিয়ালদহ ও হাওড়া সংযোগকারী বিশেষ ট্রেন: পুজোর দিনগুলিতে হাওড়া ও শিয়ালদহ—দুই শাখার যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে সংযোগকারী ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি বিশেষ ট্রেন রাত ১১:০০টায় শিয়ালদহ থেকে ডানকুনি অভিমুখে ছাড়বে এবং রাত ১১:৫২ মিনিটে ফিরে আসবে। পাশাপাশি, আরেকটি বিশেষ ট্রেন রাত ১২:৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে নৈহাটির উদ্দেশে রওনা হবে এবং রাত ১:১৫ মিনিটে ফিরে আসবে (Indian Railways)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *