চিনের নাম শুনলেই বুক কাঁপে! সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে বিস্ফোরক ধ্রুব রাঠি, তোলপাড় নেটদুনিয়া
বার্তা ডেস্কঃ
সালমান খানের বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ভারত-চিনের কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে ছবিটির চিত্রনাট্য থেকে বেশ কিছু চিন প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে। এই পরিবর্তন নিয়েই সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সরব হয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তাঁর দাবি, বর্তমান সরকারের চিনের বিরোধিতা করার সাহস নেই, আর সেই কারণেই সালমানের এই ছবির দৃশ্যপট বদল করতে বাধ্য করা হয়েছে।
গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটির সংশোধিত সংস্করণ সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বা এনওসি পেয়েছে। জানা গিয়েছে, মূল চিত্রনাট্য থেকে চিন সংক্রান্ত সংবেদনশীল অংশ বাদ দিয়ে সেখানে নতুন গান ও রোম্যান্টিক দৃশ্য যোগ করা হয়েছে। এদিকে, ধ্রুব রাঠির এই বিস্ফোরক মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সালমান খানের অনুরাগীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।