আইআইটি থেকে যন্তর মন্তর: ৩ দিন ৩ রাত ঘাম ঝরানো সেই ছাত্রনেতা কে, আশুতোষ রাঙ্কা?

বার্তা ডেস্কঃ

আইআইটি কানপুরের প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক ইন্দ্রনীল মান্নার এক সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে শোরগোল শুরু হয়েছে। ২০১৬-১৭ সালের একটি ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কীভাবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে টানা তিন দিন চরম চাপে ফেলেছিলেন ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতা তথা তৎকালীন ছাত্রনেতা আশুতোষ রাঙ্কা, সেই স্মৃতিচারণ করেছেন তিনি। ওই সময় স্টুডেন্টস জিমখানার সভাপতি হিসেবে রাঙ্কার নেতৃত্বে প্রায় দুই হাজার ছাত্র ডিরেক্টরের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছিল। তৎকালীন ডিরেক্টরের দাবি, তুমুল চাপ ও কঠিন পরিস্থিতির মুখেও তিনি ছাত্রদের সামনে নতি স্বীকার করেননি এবং প্রশাসনের সঠিক সিদ্ধান্ত অটুট রেখেছিলেন।

সম্প্রতি আইআইটি বম্বে এবং আইআইটি দিল্লিতে ছাত্র মৃত্যুর ঘটনা ও লাগাতার আন্দোলনের জেরে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিরাপত্তা এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রেক্ষাপটেই উঠে এসেছে আশুতোষ রাঙ্কার পুরনো আন্দোলনের প্রসঙ্গ। আইআইটি কানপুরের পাঠ শেষ করে ম্যাকিনসে ও গ্যাভির মতো প্রতিষ্ঠানে কাজ এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বর্তমানে গ্লোবাল হেলথ ভিশনস-এ সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে যুক্ত রয়েছেন তিনি। প্রশাসনিক দায়িত্ব ও ছাত্র অসন্তোষের মধ্যে ভারসাম্য বজায় রাখার এই পুরোনো ঘটনা বর্তমান পরিস্থিতিতেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিক্ষামহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *