কর্নাটকের মুখ্যমন্ত্রীকে কলার ধরে টান! রাহুলের ভাইরাল ভিডিও ঘিরে তুলকালাম রাজনীতি
বার্তা ডেস্কঃ
ভোট চুরির প্রতিবাদের মিছিলে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে কলার ধরে টেনে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। এসআইআর-এর মাধ্যমে ভোট চুরির অভিযোগ তুলে সোমবার কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করার আগে এই পদযাত্রাটি আয়োজিত হয়েছিল। শত শত কর্মী-সমর্থকদের উপস্থিতিতে চলা ওই মিছিলের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, ভিড়ের মাঝে ধাক্কাধাক্কির সময় রাহুল গান্ধী নিজের দলেরই সহকর্মী তথা কর্নাটকের মুখ্যমন্ত্রীকে কলার ধরে সরিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। যদিও এই ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।
কংগ্রেস সাংসদের এই আচরণ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রাহুল গান্ধীর এমন কাণ্ড নিয়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জনসমক্ষে কর্ণাটকের একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে এহেন অসৌজন্যমূলক আচরণ রাজ্যবাসীর মর্যাদার প্রতি চরম অপমান। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য এই ঘটনার তীব্র সমালোচনা করে সামাজিক মাধ্যমে লিখেছেন, এই ঔদ্ধত্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং এটি দম্ভেরই প্রতীক। সবমিলিয়ে, রাহুলের এই আচরণের জেরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা।
जो अपने कार्यकर्ताओं का नहीं है वो जनता का क्या होगा 👇🤦♂️ https://t.co/USd3ysOMZy
— BJP Delhi (@BJP4Delhi) October 12, 2026