প্রাক্তন প্রেমিকের ভয়াবহ নির্যাতনের শিকার জনপ্রিয় অভিনেত্রী!
বার্তা ডেস্কঃ
হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর তাঁর অতীত জীবনের এক ভয়ংকর ও শিউড়ে ওঠার মতো অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রাক্তন প্রেমিকের হাতে কীভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল তাঁকে। পোশাকের পছন্দ থেকে শুরু করে চলাফেরা—বন্ধুদের সঙ্গে মেলামেশা নিয়েও তাঁর ওপর লাগাতার নজরদারি চালানো হতো। বয়সের স্বল্পতার কারণে শুরুর দিকে সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে।
অভিনেত্রীর ভাষ্যমতে, প্রাক্তনের জন্মদিনের পার্টিতে অস্বস্তিকর পরিবেশের কারণে তিনি বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরতে চাইলে চরম হেনস্তার মুখোমুখি হন। প্রেমিক অনুমতি না দিয়ে প্রকাশ্যে তাঁকে ধাক্কা ও চড় মারেন, যা আবাসনের সিসি ক্যামেরাতেও ধরা পড়েছিল। পরবর্তীতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়, যখন তাঁর হাতে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। এই শারীরিক নির্যাতনের ক্ষত ও দাগ আজও তাঁর মনে এবং শরীরে গভীর ছাপ ফেলে গেছে বলে জানান অভিনেত্রী।