পুজোর পাতে কি এবার ইলিশ নেই! ভোজনরসিকদের জন্য এল বিরাট দুঃসংবাদ

বার্তা ডেস্কঃ

উৎসবের আবহে ভোজনরসিক বাঙালিদের জন্য বড় ধাক্কা। দুর্গাপুজোর মুখেও বাঙালির পাতে দেখা মিলবে না পদ্মার ইলিশের। ইলিশের প্রজনন মরশুম রক্ষা করতে বাংলাদেশ সরকার প্রতি বছরের মতো এবারও ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য মাছ ধরা, বিক্রি ও পরিবহণে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। পুজো এই সময়সীমার মধ্যে পড়ায় এবার বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।

গত কয়েক বছরে প্রজনন ও উৎপাদন কমে যাওয়ায় ওপার বাংলাতেও ইলিশের দেখা মেলা ভার, যা উৎসবের আবহকে কিছুটা ম্লান করে দিয়েছে। দুর্গাপুজোয় অনেক পরিবারেই পদ্মার ইলিশ কেনার ঐতিহ্যবাহী রীতি রয়েছে, তবে কেজিপ্রতি প্রায় ২,০০০ টাকার এই জনপ্রিয় মাছ এবার পুরোপুরি অনুপস্থিত। ওপার বাংলার সরবরাহ না থাকলেও, পুজোয় ভোজনরসিকদের মন ভরাতে দিঘা ও ডায়মন্ড হারবারের স্থানীয় ইলিশই এখন বাজার মাতাতে ভরসা বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *