পুজোর রাতে ঠাকুর দেখার আনন্দ হবে দ্বিগুণ, শিয়ালদা ডিভিশনে চলবে স্পেশাল ট্রেন!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর কদিন রাতের বেলা শহর কলকাতার মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। ষষ্ঠী থেকে নবমীর রাত পর্যন্ত শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায় সারারাত ধরে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাত বারোটার পর যাতায়াতের পুরনো সময়সীমা আর থাকছে না, যা সাধারণ মানুষের রাতের যাতায়াত অনেকটাই সহজ করে তুলবে।

রেল সূত্রে জানা গিয়েছে, মেন লাইন, বনগাঁ লাইন, হাসনাবাদ সেকশন, বারুইপুর, বজবজ এবং ডায়মন্ড হারবার শাখায় এই অতিরিক্ত পরিষেবা মিলবে। রানাঘাট ও কল্যাণী থেকে একাধিক বিশেষ ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। পাশাপাশি বনগাঁ ও বারাসাত থেকেও গভীর রাতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যা পুজোর দিনগুলিতে গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করা যাত্রীদের স্বস্তি দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *