উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জাদুকরী ভূমিকা রাখে জিঙ্কসমৃদ্ধ এই ৬ খাবার!
বার্তা ডেস্কঃ
আজকাল উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার ঘরে ঘরে একটি পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সময়মতো রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে তা মারাত্মক হাইপারটেনশনের দিকে মোড় নিতে পারে। অনেকেই ওষুধ সেবন করে প্রেসার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও, দৈনন্দিন খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন এনে খুব সহজেই এই সমস্যা মোকাবিলা করা সম্ভব। পুষ্টিবিদদের মতে, নিয়মিত ডায়েটে নির্দিষ্ট কিছু খাবার রাখলে রক্তচাপ স্বাভাবিক রাখা সহজ হয়।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে জিঙ্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর ডায়েটে বাদাম, দুগ্ধজাত খাবার, ডিম, ডার্ক চকোলেট, ডাল ও বিভিন্ন শস্যদানা এবং ওটস অন্তর্ভুক্ত করা যেতে পারে। কাজুবাদাম, আমন্ড ও চিনাবাদামে পর্যাপ্ত জিঙ্ক ও হেলদি ফ্যাট থাকে। পাশাপাশি দুধ, চিজ, দই, ডিম এবং ডার্ক চকোলেট শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। প্রতিদিনের খাদ্যতালিকায় ডাল, বিনস ও ফাইবারসমৃদ্ধ ওটস রাখলে কেবল রক্তচাপই নিয়ন্ত্রণে থাকে না, সামগ্রিক স্বাস্থ্যও ভালো থাকে।