আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারীকরণ, আপনার জমানো টাকা কি এখন সুরক্ষিত!

বার্তা ডেস্কঃ

কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত মিলতেই আইডিবিআই ব্যাঙ্কের সিংহভাগ শেয়ার বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত। কানাডার বিনিয়োগকারী সংস্থা ‘ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস লিমিটেড’-এর কাছে ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ ইক্যুয়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও এলআইসি। এই চুক্তির আনুমানিক মূল্য ৫২ হাজার ৮৭৮ কোটি টাকা, যাকে দেশের আর্থিক ক্ষেত্রে সর্ববৃহৎ বৈদেশিক সরাসরি বিনিয়োগ হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। হস্তান্তরের পর ব্যাঙ্কে কেন্দ্র ও এলআইসির যৌথ অংশীদারিত্ব কমে দাঁড়াবে প্রায় ৩৪ শতাংশে। এই মেগা চুক্তির মাধ্যমে ভারতীয় ব্যাঙ্কিং খাতে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হলো।

মালিকানা বিদেশি সংস্থার হাতে গেলেও ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছেন, এটি কেবলি এক পুনর্গঠন প্রক্রিয়া, যার মাধ্যমে আমানতকারীদের সমস্ত গচ্ছিত অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। চুক্তি অনুযায়ী, আগামী অন্তত তিন বছর ব্যাঙ্কের নাম বা মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না নতুন মালিকপক্ষ। ব্যাঙ্কের দীর্ঘমেয়াদি উন্নতি ও ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতা জোরদার করতেই এই পদক্ষপে নেওয়া হয়েছে। সার্বিক নথিপত্র এবং আর্থিক কাঠামোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরেই সরকার ও এলআইসি যৌথভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *