গালিগালাজ আর মোদিকে কটাক্ষ কি অত্যন্ত জরুরি? শালীনতার পাঠ পড়িয়ে প্রশ্ন তুললেন অনুপম খের!

বার্তা ডেস্কঃ

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে রাজধানীতে ‘ককরোচ’ বিক্ষোভ এবং আমির খানের ভাগ্নে ইমরান খানের অংশগ্রহণ ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। প্রতিবাদ ও সরকারের সমালোচনার অধিকারকে সমর্থন করলেও আন্দোলনের নামে অশালীন ভাষা, হিংসা ও ভাঙচুরের তীব্র নিন্দা করেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। বিদেশ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর সমালোচনা করা গণতন্ত্রের অংশ হলেও ব্যক্তিগত আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চায়েওয়ালা’ বলে কটাক্ষ করার বিরোধিতা করে অনুপম বলেন, কঠোর পরিশ্রম করে উঠে আসা মানুষের বড় স্বপ্ন দেখার অধিকার রয়েছে। নির্বাচন কমিশন বা সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সাংবিধানিক ও আইনি পথে প্রমাণ করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, গণতন্ত্রে শালীনতা ও আচরণবিধি বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *