পেনশন প্রকল্পে বড় বদল, বদলে গেল নাম! কাদের ভাগ্য খুলছে?

বার্তা ডেস্কঃ

ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত তিনটি পেনশন প্রকল্পের নাম বদলে ‘প্রধানমন্ত্রী’ যুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। একই সঙ্গে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির (NSAP) মেয়াদ ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত আরও পাঁচ বছর বাড়ানোর সবুজ সংকেত দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এই সামাজিক সুরক্ষা খাতে মোট ৫৩,৪২৮ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে, যা দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৩.২০ কোটি উপভোক্তাকে সরাসরি সুবিধা পৌঁছে দেবে।

নাম পরিবর্তনের পাশাপাশি দিব্যাঙ্গদের সামাজিক সুরক্ষায় আনা হয়েছে যুগান্তকারী শিথিলতা। নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য দিব্যাঙ্গরা এখন ১৮ বছর বয়স পর্যন্ত অপেক্ষা না করে জন্মলগ্ন থেকেই পেনশনের আওতায় আসতে পারবেন। এছাড়া বেঞ্চমার্ক দিব্যাঙ্গতার ন্যূনতম সীমা ৮০ শতাংশ থেকে একধাক্কায় কমিয়ে ৪০ শতাংশে নামানো হয়েছে। নতুন হারে উপভোক্তারা ৭৯ বছর বয়স পর্যন্ত মাসিক ৩৭৫ টাকা এবং ৮০ বছর বা তার বেশি বয়সে মাসিক ৬২৫ টাকা করে সরকারি সাহায্য পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *