অষ্টমীতেই স্বস্তির খবর, পুজোর আনন্দ কি তবে বজায় থাকবে?

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমে পঞ্চমী থেকে প্রথম সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় ষষ্ঠী ও সপ্তমীতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গেও সামগ্রিকভাবে আবহাওয়া অনুকূল থাকার ইঙ্গিত মিলেছে।

তবে রবিবার দ্বিতীয় সপ্তমীর পর থেকেই আবহাওয়ার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। সোমবার মহাষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির আশঙ্কা কার্যত নেই বললেই চলে, ফলে পুজোর শেষ দিনগুলিতে কলকাতা সহ দুই বঙ্গে শুষ্ক ও পরিষ্কার আকাশ দেখা যাবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা এবং বাতাসে হিমেল পরশ অনুভূত হতে পারে, আর উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকলে দার্জিলিং থেকে পর্যটকরা ঝকঝকে কাঞ্চনজঙ্ঘারও দেখা পেতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *