আয়ুষ্মান ভারত প্রকল্পে বড় ধাক্কা, দুর্নীতির অভিযোগে বাদ দুই প্রধান টিপিএ সংস্থা!

বার্তা ডেস্কঃ

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বড় পদক্ষেপে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার দরপত্র প্রক্রিয়া থেকে বাদ পড়ল ‘মেডি অ্যাসিস্ট হেলথ ইনসিওরেন্স’ এবং ‘ভোলো হেলথ ইনসিওরেন্ট টিপিএ প্রাইভেট লিমিটেড’। সরকারি প্রকল্পের নিয়ম লঙ্ঘন ও গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। অতীতে স্বাস্থ্যসাথী প্রকল্পের আড়ালে কিছু নার্সিংহোমের সঙ্গে হাত মিলিয়ে এই সংস্থাগুলির বিরুদ্ধে ভুয়া বিল তৈরি এবং কোটি কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছিল।

স্বাস্থ্য দপ্তরের এই কঠোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ‘অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিংহোম’ (এপিএইচএন)-এর মতো সংগঠনগুলি। তাদের মতে, অতীতে বারবার অভিযোগ জানানো হলেও অভিযুক্ত মধ্যস্থতাকারী সংস্থাগুলির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ করা হয়নি। নতুন সরকারের এই ‘শুদ্ধিকরণ’ অভিযান স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা ফেরাতে বড় ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *