মধ্যরাতে বিস্ফোরক ছবি পোস্ট, কী কাণ্ড ঘটালেন খাজা আসিফ!

বার্তা ডেস্কঃ

হলিউডের আবেদনময়ী কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর একটি এআই-নির্মিত ছবি এক্স-এ পোস্ট করে নেটদুনিয়ায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। গত মঙ্গলবার রাতে প্রচারিত ওই ছবিতে দেখা যায়, সত্তরের দশকের আগে প্রয়াত মনরোর হাতে পরানো রয়েছে আধুনিক স্মার্টওয়াচ। ছবিটি শেয়ার করে পাক মন্ত্রী ভুলটি চিহ্নিত করলেও, সরকারের একজন দায়িত্বশীল পদে থেকে মাঝরাতে এমন পোস্ট করায় সাধারণ মানুষ ও নেটিজেনরা তাঁর প্রতি চরম ক্ষোভ উগরে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়ে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব সামলানোর বদলে সোশাল মিডিয়ায় সময় নষ্ট করছেন মন্ত্রী। খাজা আসিফের এই অনভিপ্রেত কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করছেন পাকিস্তানের বহু নাগরিক। উল্লেখ্য, এর আগেও একাধিকবার নীতিবিগর্হিত মন্তব্য ও বিতর্কিত আচরণ করে চরম সমালোচনার মুখোমুখি হয়েছেন এই পাক প্রতিরক্ষামন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *