বিরোধীদের তুচ্ছ করে মোদি সরকারের মাস্টারস্ট্রোক, অক্টোবরেই আসছে বিশেষ অধিবেশন!

বার্তা ডেস্কঃ

SIR নিয়ে বিতর্ক এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লি যখন বিরোধীদের আন্দোলনে উত্তাল, ঠিক তখনই বড় পদক্ষেপের সলতে পাকাচ্ছে কেন্দ্র। বাজেট অধিবেশনে ধাক্কা খাওয়ার পর এবার সংসদে বিশেষ অধিবেশন ডেকে আসন পুনর্বিন্যাস ও নারী সংরক্ষণ বিল পাস করাতে মরিয়া মোদি সরকার। সূত্র অনুযায়ী, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাসের জন্য সংসদের অন্দরে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এবার নিশ্চিত বলেই মনে করছে শাসকদল। চলতি মাসের শেষেই ডাক পড়তে পারে এই গুরুত্বপূর্ণ অধিবেশনের।

রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় জয় নিয়ে আশাবাদী বিজেপি। তামিলনাড়ুর শাসকদল DMK ইন্ডিয়া জোট থেকে সরে আসার পর তাদের ২২ জন সাংসদের সমর্থন পেতে চাল চেলেছে শাসক শিবির। পাশাপাশি বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দলের মৌখিক সমর্থনও মেলেছে বলে খবর। বিরোধী শিবির এই পদক্ষেপকে বিজেপির ‘রাজনৈতিক চমক’ বলে উড়িয়ে দিলেও, ২৬-২৭ অক্টোবর আয়োজিত ব্রিকস পার্লামেন্টারি ফোরামের পরেই বিশেষ অধিবেশনের চূড়ান্ত তারিখ ঘোষণা হতে পারে বলে জোর চর্চা রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *