দীর্ঘ কারাবাস শেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ!

বার্তা ডেস্কঃ

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং প্রায় দুই বছর ধরে তাঁর জেলবন্দি থাকার বিষয়টি বিবেচনা করে বিচারপতি এমএম সুন্দ্রেশ ও বিচারপতি প্রশান্ত বি বরলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। এর আগে কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেলে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুক্রবার শীর্ষ আদালত তাঁর সেই আবেদন মঞ্জুর করে।

মামলার বিবরণে প্রকাশ, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই ও ইডি তদন্ত শুরু করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিট অনুযায়ী, এই মামলায় মোট ১৪৭ জন সাক্ষী থাকলেও দীর্ঘ দুই বছরে মাত্র ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়েছে। বিচারপ্রক্রিয়ার এই শ্লথগতি এবং দীর্ঘ সময় ধরে কারাবাসের প্রসঙ্গটি শীর্ষ আদালতে তুলে ধরেন সন্দীপ ঘোষের আইনজীবীরা। সমস্ত দিক বিবেচনা করে শেষ পর্যন্ত আর্থিক দুর্নীতি মামলায় তাঁর জামিনের আর্জি মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *