ভারত ছাড়ার নোটিশে তোলপাড়! ক্ষোভে ফেটে পড়লেন ইমরান খানের প্রেমিকা লেখা

বার্তা ডেস্কঃ

রাজনৈতিক বিক্ষোভে যোগ দেওয়ায় অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। মার্কিন নাগরিক ও ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী হওয়ার কারণে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া তাঁর ক্ষেত্রে নিষিদ্ধ ছিল। গত ১০ অক্টোবর মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অংশ নিলে তাঁকে আটক করা হয়। এই নির্দেশ ও পুলিশি হেনস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন।

পুলিশের বিরুদ্ধে মারধর ও হয়রানির অভিযোগ তুলে লেখা জানান, আটক বন্ধুদের খোঁজ নিতে গিয়ে তাঁরাও চরম হেনস্থার শিকার হয়েছেন। এদিকে এই ঘটনায় রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। এফআরআরও-র এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে ২৮ অক্টোবরের আগেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন তিনি। ওসিআই কার্ডের নিয়ম লঙ্ঘন সংক্রান্ত এই মামলা ভারতের রাজনৈতিক ও আইনি মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *