উৎসবের মাঝে শোকের মাতম! দুর্গাপুজোর আনন্দ কেড়ে নিল তিন প্রাণ।

বার্তা ডেস্কঃ

পূজোর আবহেই রাজ্যজুড়ে ঘটে গেল পৃথক দুটি মর্মান্তিক পথদুর্ঘটনা। জানা গিয়েছে, শনিবার ভোরে কলকাতার আনন্দপুর রোড ও চৌবাগা রোডের ক্রসিংয়ে একটি চারচাকা গাড়ি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৩০ বছর বয়সী বাইক চালক প্রত্যুষ পানাই গুরুতর আহত হয়ে হাসপাতালে প্রাণ হারান এবং তাঁর সঙ্গে থাকা অপর আরোহী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যাওয়ায় ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

অন্য একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে দুর্গাপুরের কাঁকসা আন্ডারপাসের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে। ষষ্ঠীর রাতে একই বাইকে চারজন সওয়ার হয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষ ঘটে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেখ মজিবুর হোসেন এবং শেখ সাজিদ নামের দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়, বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আনন্দ উৎসবের এই দিনগুলিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চালকদের সতর্কতার সাথে গাড়ি ও বাইক চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *