অবশেষে স্বস্তি, জামিন পেলেন সন্দীপ ঘোষ!

বার্তা ডেস্কঃ

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট প্রভাবশালী তত্ত্বে তাঁর জামিনের আবেদন খারিজ করলেও, শীর্ষ আদালত সেই রায় বাতিল করে। ২০২৪ সালের অগস্টে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি কারাবন্দি ছিলেন।

জামিন মঞ্জুর করার পক্ষে সওয়াল করতে গিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি থাকা সত্ত্বেও ১৪৭ জন সাক্ষীর মধ্যে মাত্র সাত জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বিচারপ্রক্রিয়ায় এই ধীরগতির জন্যই তাঁকে এই স্বস্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, আরজি করের ঘটনার পরেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, টেন্ডারে কারচুপি ও আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ এনেছিল সিবিআই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *