পিএফ গ্রাহকদের জন্য সুখবর, এখন সব তথ্য মিলবে হোয়াটসঅ্যাপেই!

বার্তা ডেস্কঃ

পিএফ সম্পর্কিত নতুন নিয়ম, পরিষেবার তথ্য কিংবা বিজ্ঞপ্তি জানতে এখন আর বারবার ওয়েবসাইট খোঁজার প্রয়োজন পড়বে না। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সমস্ত তথ্যের প্রচার বাড়াতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) শুরু করেছে তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেল। ইতিমধ্যেই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন ২ লক্ষেরও বেশি গ্রাহক। এর মাধ্যমে ইপিএফ (EPF), পেনশন (EPS) ও বিমা (EDLI) সংক্রান্ত খবরের পাশাপাশি অভিযোগ নিবারণ শিবির এবং নিয়োগকর্তাদের দরকারী আপডেট সহজে জানা যাবে। সুবিধার্থে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিয়োর লিঙ্কও ভাগ করে নেওয়া হয়।

সংস্থার সরকারি লিঙ্ক থেকেই এই চ্যানেলে যুক্ত হওয়া যাবে, তবে প্রতারণা এড়াতে পরিচয়পত্র কিংবা ওটিপি-র মতো গোপন তথ্য ভাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অবশ্য স্পষ্ট করা হয়েছে যে, এই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ব্যালান্স পরীক্ষা, টাকা তোলা বা সরাসরি পেনশন সংক্রান্ত কাজ করা যাবে না। ওই পরিষেবাগুলির জন্য উমং অ্যাপ বা ইপিএফও-র ওয়েবসাইটই ব্যবহার করতে হবে। দ্রুত খবর পাওয়ার সুবিধা এনে দিলেও হোয়াটসঅ্যাপ চ্যানেলটি কোনো সরাসরি পরিষেবা প্রদানকারী মাধ্যম নয়, বরং সরকারি তথ্য ও বিজ্ঞপ্তির একটি নির্ভরযোগ্য মাধ্যম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *